TourVill

Gospel Resort 1 Gospel Resort 2 Gospel Resort 3 Gospel Resort 4 Gospel Resort 5

Gospel Resort

সাজেকের হিল টপে দাঁড়িয়ে Gospel Resort আপনাকে স্বাগতম জানায়। এখানে এলে মনে হবে আপনি মেঘের রাজ্যে চলে এসেছেন – চারপাশে শুধু পাহাড়, মেঘ আর নীরবতা। সকালে ঘুম ভাঙার পর জানালা খুললেই মেঘ আপনার সাথে খেলা শুরু করে। বিকেলে বারান্দায় বসে সূর্যাস্ত দেখতে দেখতে সময় যেন থেমে যায়। আর রাতে চাঁদের আলোয় ক্যাম্পফায়ার জ্বালিয়ে গল্প করতে করতে মনে হবে – এইটাই তো আসল ছুটির মজা!

Gospel Resort-এর সবচেয়ে সুন্দর দিক হলো এর লোকেশন। রিসোর্টের চারপাশে কোনো বাড়ি বা হইচই নেই – শুধু পাহাড় আর মেঘ। তাই অনেক সময় মেঘ সরাসরি রুমের কাছে চলে আসে। কাঠের কটেজ, খোলা বারান্দা আর প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতি – ফ্যামিলি, কাপল বা বন্ধুদের জন্য একদম আদর্শ জায়গা।

রুমগুলো কাঠ দিয়ে সুন্দর করে সাজানো। সামনের দিকে আয়নার কাজ করা দেয়াল, যাতে মেঘ আর পাহাড়ের ছবি রুমের ভেতরে এসে পড়ে। দরজা খুলে রাখলে বারান্দা থেকে সরাসরি প্রকৃতি উপভোগ করা যায়। এখানে শান্তি আর সৌন্দর্যের কোনো অভাব নেই।

আমাদের কক্ষসমূহ

৩য় তলা – কাপল রুম

৩০১ – প্রতিরাত ৪,৫০০/-

৩০২ – প্রতিরাত ৪,৫০০/-

দ্বিতীয় তলা – ডাবল বেড

২০১ – প্রতিরাত ৫,০০০/-

২০২ – প্রতিরাত ৫,০০০/-

প্রথম তলা – ডাবল বেড

১০১ – প্রতিরাত ৫,০০০/-

১০২ – প্রতিরাত ৫,০০০/-

রুমে যা যা পাবেন

বিশাল খোলা বারান্দা

৫×৭ ফিটের আরামদায়ক বিছানা

দোলনা

হাই কমোড যুক্ত আধুনিক বাথরুম

সোলার লাইট

কার্পেটে ঢাকা মেঝে

ড্রেসিং টেবিল

কাপড় স্ট্যান্ড

ভিউয়ের জন্য কাঁচের দরজা

চার্জিং পোর্ট

হ্যান্ডওয়াশ

পানির বোতল

ফেসিয়াল টিস্যু

টয়লেট টিস্যু

মিনি সাবান ও শ্যাম্পু

© 2026 Tourvill. All Rights Reserved. Designed by Nayem Ahmed ❤️ in Bangladesh.