
ট্রিপে জয়েন করতে চাইলে আগে লগইন করুন। Login / Register
১ম দিন: মেঘ ও পাহাড়ের অভিজ্ঞতা
সকাল: ঢাকা থেকে ভোরে বান্দরবান পৌঁছে হোটেল চেক-ইন করুন। ফ্রেশ হয়ে সকালে চান্দের গাড়িতে করে চলে যান নীলাচল।
দুপুর: শহরের যেকোনো স্থানীয় রেস্টুরেন্টে ঐতিহ্যবাহী পাহাড়ি খাবার দিয়ে দুপুরের খাবার শেষ করুন।
বিকাল: চড়ুন নীলগিরি পাহাড়ের চূড়ায়, যেখানে মেঘের ছোঁয়া মিলবে।
সন্ধ্যা/রাত: শহরে ফিরে স্বর্ণ মন্দির (বুদ্ধ ধাতু জাদী) ঘুরে দেখুন এবং রাতের খাবার খেয়ে রেস্ট নিন।
২য় দিন: ঝরনা ও নদীর রোমাঞ্চ
সকাল: সকালে দ্রুত নাশতা সেরে রওনা দিন শৈলপ্রপাত ঝরনার উদ্দেশ্যে।
দুপুর: চলে যান শৈলপ্রপাত থেকে চিম্বুক পাহাড় অথবা রিঝুক ঝরনা দেখতে। সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণের রোমাঞ্চ উপভোগ করুন।
বিকাল: শহরের মেঘলা পর্যটন কমপ্লেক্সে কিছুটা সময় কাটান এবং ঝুলন্ত সেতু ঘুরে দেখুন।
রাত: বার্মিজ মার্কেট থেকে কেনাকাটা শেষ করে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিন।