TourVill

Megh Pahar 1 Megh Pahar 2 Megh Pahar 3 Megh Pahar 4 Megh Pahar 5

Megh Pahar Eco Resort

সাজেকের পাহাড়ি সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে Megh Pahar Eco Resort। এটা শুধু থাকার জায়গা না—এখানে এলে মনে হবে তুমি প্রকৃতির কোলে হারিয়ে গেছো। প্রতিটি রুম এমনভাবে সাজানো যে ভিতরে বসেই বাইরের মেঘ-পাহাড় দেখা যায়। আর বারান্দাটা? ওটা তো পুরো যাদু! চোখ মেললেই সামনে পাহাড়ের ঢেউ আর মেঘের খেলা।

বিকেলবেলা বারান্দায় বসে সূর্যাস্ত দেখতে দেখতে মনে হবে সময় থেমে গেছে। সন্ধ্যা নামলে চাঁদের আলোয় গল্প জমে যায়। যারা শহরের হইচই থেকে একটু শান্তি চায়, মেঘের ছোঁয়া আর চাঁদের আলোয় ডুবে যেতে চায়—তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। আমাদের কাঠের তিন তলা রিসোর্টের প্রতিটি কটেজ যেন একটা ছোট্ট গল্প—শান্তি আর সৌন্দর্যে ভরা।

রুমগুলো কাঠ দিয়ে সাজানো, সামনের দিকে আয়নার দেয়াল—যেন বিছানায় শুয়ে মেঘের খেলা দেখা যায়। বাকি তিন পাশ কাঠের ডিজাইন দিয়ে সাজানো, যা তোমাকে এই এলাকার আদি বাসিন্দাদের কথা মনে করিয়ে দেয়। আয়নার ফ্রেমের দরজা পুরো খুলে রাখতে পারো, বা আংশিক খুলে রাখো। তারপরও ২৪×২০ ফিটের খোলা বারান্দায় বসে আড্ডা দিতে পারো। রিসোর্টের পেছনে আর কোনো বাড়ি নেই—তাই অনেক সময় মেঘ সরাসরি রুমে ঢুকে পড়ে, নিজের বাসা ভেবে!

আমাদের কক্ষসমূহ

৩য় তলা – কাপল রুম

৩০১ – প্রতিরাত ৪,৫০০/-

৩০২ – প্রতিরাত ৪,৫০০/-

দ্বিতীয় তলা – ডাবল বেড

২০১ – প্রতিরাত ৫,০০০/-

২০২ – প্রতিরাত ৫,০০০/-

প্রথম তলা – ডাবল বেড

১০১ – প্রতিরাত ৫,০০০/-

১০২ – প্রতিরাত ৫,০০০/-

রুমে যা যা পাবে

ভিউ রুমের সাথে বিশাল খোলা বারান্দা

৫×৭ ফিটের বিছানা

রুমের সাথে প্রশস্ত বারান্দা

দোলনা

হাই কমোড যুক্ত আধুনিক বাথরুম

সোলার লাইট

কার্পেটে ঢাকা মেঝে

ড্রেসিং টেবিল

কাপড় স্ট্যান্ড

ভিউয়ের জন্য কাঁচের দরজা

চার্জিং পোর্ট

হ্যান্ডওয়াশ

পানির বোতল

ফেসিয়াল টিস্যু

টয়লেট টিস্যু

মিনি সাবান ও শ্যাম্পু