TourVill

Tourvill Navigation

Saint Martin Tour Package from Dhaka 2026

ATAB রেজিস্টার্ড · ২০০২ সাল থেকে বিশ্বস্ত · আরামবাগ থেকে বাস + Keari/Atlantic শিপে | Saint Martin Tour Package Bangladesh-এর অন্যতম বিশ্বস্ত নাম
২০০২ সাল থেকে ATAB রেজিস্টার্ড City Bank, Walton সহ বড় কর্পোরেট ক্লায়েন্ট কারওয়ান বাজার, ঢাকা
বাস + শিপ টিকিট১ রাত রিসোর্ট৪ বেলা খাবারছেঁড়া দ্বীপ ভ্রমণলোকাল গাইড

Tour Summary — ট্যুর সামারি

TourVill এর Saint Martin Tour Package from Dhaka নিয়ে আসছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ ভ্রমণের সম্পূর্ণ পরিকল্পিত অভিজ্ঞতা — বাস, শিপ, রিসোর্ট এবং লোকাল গাইড সহ। ২ দিন ৩ রাতের এই ট্যুরে ঢাকা থেকে টেকনাফ, এরপর শিপে সেন্টমার্টিন, এবং ছেঁড়া দ্বীপ ভ্রমণ অন্তর্ভুক্ত। ২০০২ সাল থেকে ATAB রেজিস্টার্ড ট্যুর অপারেটর হিসেবে TourVill পরিবার (Saint Martin Family Tour Package), কাপল (Saint Martin Couple Tour Package) ও কর্পোরেট গ্রুপের জন্য নিরাপদ ও ঝামেলাহীন Dhaka to Saint Martin Tour-এর নিশ্চয়তা দেয়।

জরুরি তথ্যঃ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে সেন্টমার্টিন ভ্রমণ শুধুমাত্র নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অনুমোদিত — নভেম্বর-ডিসেম্বরে শুধু ডে ট্যুর, রাত্রিযাপনের অনুমতি জানুয়ারি-ফেব্রুয়ারি। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক পর্যটক প্রবেশের অনুমতি থাকায় আগে বুকিং করাই ভালো।

Saint Martin Tour Highlights

🚢 টেকনাফ থেকে নাফ নদী হয়ে সেন্ট মার্টিনের দিকে রোমাঞ্চকর নৌভ্রমণ — পথজুড়ে মায়ানমারের পাহাড় ও গাংচিলের দল
🌊 বিশাল বঙ্গোপসাগরের বুক চিরে লাক্সারি ক্রুজ শিপে ভেসে চলার অনন্য অনুভূতি
🏖️ সেন্ট মার্টিন দ্বীপের চমৎকার ও মনোমুগ্ধকর সব সমুদ্রসৈকত ঘুরে দেখার সুযোগ
🌴 দ্বীপের একদম কোল ঘেঁষা পরিবেশবান্ধব (ইকো) রিসোর্টে প্রকৃতির মাঝে দারুণ এক অবস্থান
🏝️ সেন্ট মার্টিন লাগোয়া বাংলাদেশের অন্যতম সুন্দর প্রবাল দ্বীপ 'ছেঁড়া দ্বীপ' (Chera Dwip Tour) ভ্রমণের দারুণ অভিজ্ঞতা
🧭 অভিজ্ঞ লোকাল গাইড সহ নিরাপদ ও পরিকল্পিত ভ্রমণ

Saint Martin Tour Itinerary — বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা

🌙 Night 1 — Dhaka → Teknaf

৭:৩০ PM
আরামবাগ বাস কাউন্টারে আমাদের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ। বাসে উঠার ক্ষেত্রে আমাদের স্টাফরা সর্বাত্মক সহযোগিতা করবে।
৮:০০ PM
টেকনাফের উদ্দেশ্যে বাস ছাড়বে — প্রায় ৪৮০ কিমি, আনুমানিক ১১ ঘণ্টার সফর। পথে হাইওয়ে রেস্তোরাঁয় ২টি বিরতি থাকবে।

🏝️ Day 1 — Teknaf → Saint Martin Island

সকাল
টেকনাফ পৌঁছে যাবেন — বাস জাহাজের ঘাটের কাছাকাছি নামিয়ে দেবে। স্থানীয় রেস্তোরাঁয় সকালের নাস্তা সেরে নিন।
৯:০০ AM
জাহাজে বোর্ডিং — ৯:৩০ এ জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে দেবে।
১২:৩০ PM
নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাবেন। পথজুড়ে টেকনাফ-মায়ানমারের সবুজ পাহাড় ও গাংচিলের দৃশ্য।
দুপুর
ঘাটে লোকাল গাইডের সাথে দেখা। রিসোর্টে যাত্রা (বাজেট: হেঁটে, রিল্যাক্স/লাক্সারি: ভ্যানে, প্রতি ভ্যানে ৪ জন)। লাঞ্চ করে ২টার মধ্যে চেক-ইন।
বিকেল
দ্বীপের সমুদ্রসৈকত ঘুরে সন্ধ্যা কাটান। চাইলে সাইকেল ভাড়া (ঘণ্টায় ৫০ টাকা, নিজ খরচে) নিয়ে পুরো দ্বীপ ঘুরে দেখতে পারেন।
রাত
রিসোর্টে ডিনার ও রাত্রিযাপন।

⛵ Day 2 — Saint Martin → Chhera Dwip → Teknaf

সকাল
নাস্তা শেষে জেটির উদ্দেশ্যে রওনা (বাজেট: হেঁটে, অন্যান্য: ভ্যানে)।
৮:০০ AM
ট্রলার/বোটে ছেঁড়া দ্বীপের উদ্দেশ্যে যাত্রা — ৯টার মধ্যে পৌঁছে ঘণ্টাখানেক ঘুরে দেখার সময়।
১০:০০ AM
রিসোর্টে ফিরে ফ্রেশ হয়ে ১১টার মধ্যে চেক-আউট। লাগেজ রিসিভশনে জমা রেখে বিচে সময় কাটানো যায়।
দুপুর
লাঞ্চ শেষে জেটির উদ্দেশ্যে রওনা। ৩টার মধ্যে জাহাজে বোর্ডিং — গাইড এখানেই বিদায় জানাবেন। ৩:৩০ এ জাহাজ টেকনাফের উদ্দেশ্যে ছাড়বে।
৬:৩০ PM
টেকনাফ পৌঁছাবেন।

🌙 Night 3 — Teknaf → Dhaka

৭:৩০ PM
বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা — আনুমানিক ১১ ঘণ্টার সফর, পথে ২টি বিরতি।
ভোর
ঢাকায় পৌঁছে ট্যুর সমাপ্তি।

অবস্থান ও মানচিত্র

সেন্টমার্টিন দ্বীপ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে প্রায় ৯ কিমি দক্ষিণে, বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত — বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ ও দক্ষিণতম ভূখণ্ড। Teknaf to Saint Martin যাত্রাপথটিই এই ট্যুরের সবচেয়ে মনোমুগ্ধকর অংশ।

Saint Martin Tour Price

RoomBudget PackageRelax PackageLuxury Package
4 People in 1 Room৳৪,৫০০৳৭,০০০৳৯,৫০০
3 People in 1 Room৳৫,০০০৳৭,৫০০৳১০,৫০০
2 People in 1 Room৳৫,৫০০৳৮,০০০৳১১,৫০০

শিশুদের ভাড়া (Price For Children)

বয়সমূল্যসুযোগ-সুবিধা
৩ বছরের কমফ্রিআলাদা বেড/খাবার/সিট নেই — বাবামায়ের সাথে শেয়ার
৩-৫ বছরএডাল্ট প্রাইসের ৫০%গাড়িতে আলাদা সিট ও খাবার, হোটেলে বেড শেয়ার
৫-৮ বছরএডাল্ট প্রাইসের ৬০%যাতায়াতে আলাদা সিট ও খাবার, বেড শেয়ার
৮-১২ বছরএডাল্ট প্রাইসের ৮০%খাবার ও সিট নিজস্ব, ঘুমে বাবামায়ের সাথে শেয়ার
১২+ বছরএডাল্ট প্রাইসের সমানএডাল্টদের মতো সব সুবিধা

Package Facilities

🚌 Dhaka – Teknaf – Dhaka Bus

বাজেট প্যাকেজ (Bus)

নন-এসি চেয়ার কোচ (রিল্যাক্স প্রিমিয়াম / সেন্টমার্টিন পরিবহন / শ্যামলী পরিবহন / ইয়াড ৭১ বা সমমানের বাস)।

রিল্যাক্স প্যাকেজ (Bus)

বাজেট প্যাকেজের মতোই বাস সার্ভিস সুবিধা।

লাক্সারি প্যাকেজ (Bus)

এসি বিজনেস ক্লাস বাস (সেন্টমার্টিন হুন্ডাই / রিল্যাক্স হুন্ডাই / শ্যামলী হুন্ডাই বা সমমানের বিলাসবহুল বাস)।

🚢 Teknaf – Saint Martin – Teknaf Ship (Saint Martin Ship Ticket)

বাজেট প্যাকেজ (Ship)

জাহাজের মেইন ডেক (অ্যাটলান্টিক ক্রুজ / কেয়ারি সিনবাদ)।

রিল্যাক্স প্যাকেজ (Ship)

জাহাজের ওপেন ডেক (অ্যাটলান্টিক ক্রুজ / কেয়ারি সিনবাদ)।

লাক্সারি প্যাকেজ (Ship)

প্রিমিয়াম এসি জাহাজ (অ্যাটলান্টিক ক্রুজ বিজনেস ক্লাস / কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন / বে ক্রুজ)।

🏝️ Boat for Chhera Dwip Visit

সব প্যাকেজেই (বাজেট, রিল্যাক্স, লাক্সারি) অন্তর্ভুক্ত।

🚐 Jetty – Resort – Jetty Van Transfer (4 Times)

বাজেট প্যাকেজ: অন্তর্ভুক্ত নয়।
রিল্যাক্স ও লাক্সারি প্যাকেজ: অন্তর্ভুক্ত।

🏨 Resort at Saint Martin Island (Saint Martin Hotel)

বাজেট প্যাকেজ: বাজার সাইড রিসোর্ট (স্বপ্ন বিলাস / মারমেইড ২ / মোহনা / ব্লু সি স্টার বা সমমানের)।

রিল্যাক্স প্যাকেজ: বিচের একদম কাছাকাছি রিসোর্ট — পশ্চিম বিচ (কিংশুক / নীল দিগন্ত / পান্না / হেরিটেজ / মারমেইড ১ / সিটিবি / শায়ারী বা সমমানের)।

লাক্সারি প্যাকেজ: বিলাসবহুল প্রিমিয়াম রিসোর্ট (অ্যাটলান্টিক লাবিবা বিলাস / ব্লু মেরিন / কোরাল ভিউ বা সমমানের)।

Saint Martin Tour Includes

✔ Includes

  • ঢাকা – টেকনাফ – ঢাকা বাস টিকিট
  • টেকনাফ – সেন্টমার্টিন – টেকনাফ জাহাজের টিকিট
  • সেন্টমার্টিন দ্বীপে ১ রাত রিসোর্টে থাকার ব্যবস্থা
  • জেটি-রিসোর্ট যাওয়া-আসা (৪ বার) ভ্যান সুবিধা (শুধু রিল্যাক্স ও লাক্সারি)
  • ছেঁড়া দ্বীপ ট্রলার/বোট ভ্রমণ
  • ১টি ব্রেকফাস্ট + ২টি লাঞ্চ + ১টি ডিনার
  • অভিজ্ঞ লোকাল গাইড

✘ Tour Does Not Include

  • ঢাকা থেকে আসা-যাওয়ার পথে গাইড সার্ভিস (গাইড শুধু দ্বীপে থাকবেন)
  • উল্লেখিত ছাড়া অতিরিক্ত খাবার বা পানীয়
  • দ্বীপে সাইকেল/বাইক বা অন্যান্য ব্যক্তিগত রাইড খরচ
  • যেকোনো ব্যক্তিগত খরচ
  • ড্রাইভার/গাইড/হেল্পারদের টিপস

How to Book — Saint Martin Tour Booking Guide

বুকিং ফর্ম পূরণ করুন
বুকিং ফর্ম পূরণ করে সাবমিট করুন।
৫০% অগ্রিম পেমেন্ট করুন
bKash (চার্জ প্রযোজ্য), City Bank অ্যাকাউন্টে, অথবা সরাসরি অফিসে ক্যাশ পেমেন্ট।
বুকিং কনফার্ম
৫০% অগ্রিম পাওয়ার পরই বুকিং চূড়ান্ত বলে গণ্য হবে।
বাকি পেমেন্ট
ট্যুর শুরুর ৭ দিন আগে বাকি টাকা পরিশোধ করতে হবে — নাহলে বুকিং স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
ID কপি জমা দিন
সবার NID/পাসপোর্ট কপি এবং শিশুদের জন্ম নিবন্ধনের কপি জমা দিতে হবে।

Cancellation Policy

যেকোনো কনফার্মড বুকিং বাতিল করতে চাইলে ট্যুর কনফার্মেশন ইমেইলের রিপ্লাই দিয়ে জানাতে হবে — লিখিত ইমেইল ছাড়া অন্য কোনো মাধ্যমে ক্যানসেলেশন গ্রহণযোগ্য নয়। ইমেইল পাওয়ার সময়টিই ক্যানসেলেশনের সঠিক সময় হিসেবে ধরা হবে।

বাতিলের সময়ফেরতযোগ্য পরিমাণ
ট্যুর শুরুর ৭ দিন বা তার আগে২৫% কর্তনের পর বাকি ডিপোজিট ফেরত
৭ দিন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে৫০% কর্তনের পর বাকি ডিপোজিট ফেরত
৪৮ থেকে ২৪ ঘণ্টার মধ্যে৭৫% কর্তনের পর বাকি ডিপোজিট ফেরত
২৪ ঘণ্টার কম সময়েকোনো রিফান্ড নেই, তারিখ শিফটও করা যাবে না
TourVill এর পক্ষ থেকে বাতিল (আবহাওয়া/জরুরি অবস্থা)১০০% ডিপোজিট ফেরত

Important Notes

  • প্রাকৃতিক দুর্যোগ: সাইক্লোন বা দুর্যোগের কারণে অতিরিক্ত যাতায়াত/থাকার প্রয়োজন হলে সেই খরচ নিজ দায়িত্বে বহন করতে হবে।
  • জাহাজের সময়সীমা: নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে জাহাজে উঠে পড়ুন।
  • যানবাহন ভাড়া: দ্বীপে সাইকেল ঘণ্টায় ৪০-৫০ টাকা, মোটরবাইক ৫০০ টাকা (নিজ খরচে)।
  • মোবাইল নেটওয়ার্ক: দ্বীপে গ্রামীণফোন ও রবির কাভারেজ ভালো।
  • পরিবেশ সচেতনতা: প্রবাল/কোরাল কেনা থেকে বিরত থাকুন, ময়লা যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত ডাস্টবিনে ফেলুন।
  • স্থানীয়দের সাথে আচরণ: সবসময় বিনয়ী ও সম্মানজনক আচরণ বজায় রাখুন।
  • ভ্রমণের সময়: নভেম্বর-ফেব্রুয়ারি ছাড়া সেন্টমার্টিন ভ্রমণ সরকারিভাবে বন্ধ থাকে — বুকিং এর আগে তারিখ নিশ্চিত করে নিন।

প্যাকিং চেকলিস্ট

🕶️ সানগ্লাস
🧴 সানস্ক্রিন
👕 হালকা কাপড়
🧥 হালকা জ্যাকেট
💊 প্রাথমিক ওষুধ
🩴 আরামদায়ক স্যান্ডেল
🔋 পাওয়ার ব্যাংক
🪪 NID/পাসপোর্ট কপি

Food Menu

বেলামেনু
Day-1 লাঞ্চসাদা ভাত, মাছ/মুরগির মাংসের কারি, ভর্তা, সবজি, ডাল, মিনারেল ওয়াটার
Day-1 ডিনারপরোটা, ১/৪ চিকেন বার্বিকিউ, সবজি, সালাদ, সফট ড্রিংকস, মিনারেল ওয়াটার
Day-2 ব্রেকফাস্টপরোটা, সবজি, ডিম, চা, মিনারেল ওয়াটার
Day-2 লাঞ্চসাদা ভাত, মাছ/মুরগির মাংসের কারি, ভর্তা, সবজি, ডাল, মিনারেল ওয়াটার

Saint Martin Tour Package — কেন TourVill বেছে নেবেন?

TourVill ২০০২ সাল থেকে ATAB রেজিস্টার্ড একটি বিশ্বস্ত ট্যুর অপারেটর, এবং Saint Martin Tour Package Bangladesh-এর মধ্যে অন্যতম বিশ্বস্ত নাম। শুধু ট্যুর প্যাকেজ নয়, আমাদের নিজস্ব হাউসবোট বহর (হাওরের সুলতান সিরিজ) ও প্রিমিয়াম রিসোর্ট নেটওয়ার্ক রয়েছে। দেশের নামকরা প্রতিষ্ঠান আমাদের সাথে কর্পোরেট ট্যুর করেছে।

City Bank Walton Dhaka University Jagannath University

Saint Martin Tour Package — Frequently Asked Questions

প্রশ্ন ১: Saint Martin Tour Package এর দাম কত?

জনপ্রতি ৪,৫০০ টাকা (বাজেট প্যাকেজ, ৪ জন শেয়ারিং) থেকে শুরু। লাক্সারি প্যাকেজে সর্বোচ্চ ১১,৫০০ টাকা/জন (২ জন শেয়ারিং)।

প্রশ্ন ২: সেন্টমার্টিন যাওয়ার উপযুক্ত সময় কখন?

সরকারি নিয়ম অনুযায়ী বর্তমানে সেন্টমার্টিন শুধুমাত্র নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে খোলা থাকে। নভেম্বর-ডিসেম্বরে শুধু ডে ট্যুর, রাত্রিযাপন সহ পূর্ণাঙ্গ ট্যুর জানুয়ারি-ফেব্রুয়ারিতে করা যায়।

প্রশ্ন ৩: সেন্টমার্টিন ট্যুরের জন্য কতদিন যথেষ্ট?

২ দিন ৩ রাতের প্যাকেজে সেন্টমার্টিনের মূল আকর্ষণ (মূল দ্বীপ, ছেঁড়া দ্বীপ) ঘুরে দেখা সম্ভব।

প্রশ্ন ৪: বুকিং কনফার্ম করতে কত টাকা অগ্রিম লাগে?

মোট ট্যুর ফির ৫০% অগ্রিম পেমেন্ট করলেই বুকিং কনফার্ম হয়। বাকি ৫০% ট্যুর শুরুর ৭ দিন আগে পরিশোধ করতে হয়।

প্রশ্ন ৫: বুকিং বাতিল করলে টাকা ফেরত পাওয়া যাবে?

হ্যাঁ, তবে সময়ভেদে কর্তন প্রযোজ্য — ৭ দিন আগে বাতিলে ২৫% কর্তন, ৪৮ ঘণ্টার মধ্যে ৭৫% কর্তন, ২৪ ঘণ্টার কম সময়ে কোনো রিফান্ড নেই।

প্রশ্ন ৬: বাচ্চাদের জন্য কি আলাদা ভাড়া আছে?

হ্যাঁ, বয়সভিত্তিক আলাদা হার প্রযোজ্য — ৩ বছরের নিচে ফ্রি, ৩-১২ বছর বয়সভেদে এডাল্ট প্রাইসের ৫০-৮০%।

প্রশ্ন ৭: রিসোর্ট থেকে জেটি পর্যন্ত যাতায়াত কীভাবে হয়?

বাজেট প্যাকেজে হেঁটে, রিল্যাক্স ও লাক্সারি প্যাকেজে ভ্যানে (প্রতি ভ্যানে ৪ জন) — মোট ৪ বার এই সুবিধা অন্তর্ভুক্ত থাকে।

প্রশ্ন ৮: কর্পোরেট গ্রুপ ট্যুর আয়োজন করা যাবে?

হ্যাঁ, City Bank, Walton, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুর আয়োজন করেছি।

প্রশ্ন ৯: Dhaka to Saint Martin Tour Cost কত পড়বে?

ঢাকা থেকে সম্পূর্ণ Saint Martin Tour Package-এর খরচ বাস, শিপ, রিসোর্ট ও খাবার সহ জনপ্রতি ৪,৫০০ টাকা থেকে শুরু (বাজেট প্যাকেজ)। লাক্সারি প্যাকেজে সর্বোচ্চ ১১,৫০০ টাকা পর্যন্ত।

Saint Martin Tour Package 2026 — আজই বুক করুন!

সীমিত সিট বাকি আছে। এখনই যোগাযোগ করুন।

33, Shah Ali Tower, Level-12, Karwan Bazar, Dhaka | tourvill.care01@gmail.com

সেন্টমার্টিনের একটি ঝলক দেখুন